শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সে লমব্রাইভস গুহায় ৪০ দিনের কোয়ারেন্টাইন শেষে ফিরলেন ১৫ স্বেচ্ছাসেবী, তারা মনে করছেন দুই সপ্তাহের কম সময় ছিলেন

রাশিদ রিয়াজ : [২] সময় ধীরে গড়ায় কি না এছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার জন্যে তারা গুহায় যখন ছিলেন তাদের কাছে মোবাইল ফোন, বাতি বা ঘড়িও ছিল না, বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলেন তারা।

[৩] দীর্ঘদিন অন্ধকারে থাকার কারণে তারা তাদের চোখের কোনো ক্ষতি এড়াতে বিশেষ ধরনের চশমা ব্যবহার করেন। এদের একজন ৩৩ বছর বয়সী ম্যারিনা ল্যানকন যিনি দলটির ৭ জন নারীর একজন, তিনি বলেন সেখানে কোনো কিছু করার তাড়াহুড়ো ছিল না। মনে হচ্ছিল সকল ব্যস্ততার ইতি ঘটে গেছে।

[৪] ম্যারিনা বলেন গুহা থেকে বের হবার পর আমি খুশি কারণ বাতাসের স্পর্শ আমার মুখে এসে লাগছে, পাখির গান শুনতে এবং সবুজ গাছপালা দেখতে পাচ্ছি।

[৫] ডিপ টাইম প্রজেক্ট নামে এ পরীক্ষায় তাদের ৪০ দিন ও ৪০ রাত কাটানোর মূল্য লক্ষ্য ছিল সময়ের চেতনা ছাড়া কিভাবে কাটে তার উপলব্ধি বের করা।

[৬] গুহায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বাইরের কোনো খবর তাদের কাছে পৌঁছেনি। মহামারী, বন্ধু কিংবা পরিবার কারো সঙ্গেই তাদের যোগাযোগ ছিল না।

[৭] ১২ লাখ ইউরো’র এ প্রকল্পের আরেক লক্ষ্য ছিল করোনা ভাইরাস মহামারীজনিত কারণে বিশ্বের অনেক কিছু সম্পর্কিত বা লোকেরা কীভাবে জীবনযাত্রার পরিস্থিতি এবং পরিবেশে গুরুতর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয় তা ঠাহর করা।

[৮] ফ্রান্স ও সুইজ্যারল্যান্ডের বিজ্ঞানীরা ওই ১৫ স্বেচ্ছাসেবীর গুহায় ঘুমের ধরণ, পারস্পরিক আচরণ ও সম্পর্কের ওপর সেন্সরের মাধ্যমে তদারকি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়