শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুয়া-মেয়াদউত্তীর্ণ কিট সরবরাহ করছে বায়োল্যাব: কমান্ডার খন্দকার মঈন

মিনহাজুল আবেদীন: [২] রোববার যমুনা টিভির এক প্রতিবেদনে আইন ও গণমাধ্যম শাখা পরিচালক কমান্ডার খন্দকার মঈন আরও বলেন, রাজধানী উত্তরার একটি বাসা থেকে বায়োল্যাব ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এধরনের অপরাধ করছিলো। এর সঙ্গে একজন ভুয়া ল্যাব টেকনোশিয়ান জড়িত রয়েছে।

[৩] কমান্ডার খন্দকার মঈন বলেন, ঢাকাসহ দেশের বড় বড় ডায়াগন্টিক সেন্টার, ল্যাব ও হাসপাতালগুলোর সঙ্গে তাদের যোগাযোগ পাওয়া গেছে। তারা এইসব হাসপাতালগুলোতে করোনার মেয়াদউত্তীর্ণ কিট নতুন করে প্রস্তুত করে তা বাজারজাত করে। তারা ওষুধ, টিকা, কিটের টেন্ডার কার্যক্রমে নিজেদের তুলে ধরে বিভিন্ন জায়গা প্রচারণা চালায়।

[৪] তিনি বলেন, সাহেদের পরে সব কিছুতে নিয়মিত গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কোনও কোম্পানি বা প্রতিষ্ঠান এই ধরনের প্রতারণা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে অভিযান পরিচালনা করা হয়। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়