শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রানা প্লাজা ও তাজরিনের মতো বাংলাদেশে আর কোনো ঘটনা ঘটবে না: বিজিএমইএ সভাপতি

শরীফ শাওন: [২] রপ্তানি খাতে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বর্তমানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অনেক উন্নত প্রতিযোগী দেশের তুলনায় অনেক বেশি। রানা প্লাজা দুর্ঘটনার পর আমাদের সচেতনতা আরও বেড়েছে।

[৩] ফারুক হাসান বলেন, বিজিএমইএ সদস্যপদ দেওয়ার আগে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে কারখানার দুটি সিঁড়ি বা জরুরি বহিরাগমন ব্যবস্থা আছে কিনা তা দেখা হতো। রানা প্লাজা ভাড়া নেওয়ায় কারখানাগুলোর টেকনিক্যাল বিষয় গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তবে বর্তমানে কারখানার বিস্তারিত তথ্য নিশ্চিত হয়ে সদস্যপদ দেওয়া হচ্ছে।

[৪] তিনি বলেন, রানা প্লাজ ধসের পর আন্তর্জাতিক মাধ্যমে যে নেতিবাচক প্রভাব পড়েছিলো, তা কাটিয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে শিল্পটি। বর্তমানে দেশে ১৪৫টি গ্রিন ফ্যাক্টরি রয়েছে, আরও অনেকগুলো অপেক্ষমান তালিকায় আছে। যেখানে প্রতিযোগী দেশ চীনে রয়েছে মাত্রটি ৫০ টি গ্রিন ফ্যাক্টরি।

[৫] রানা প্লাজায় আহত শ্রমিকরা সকলেই চাকরিত রয়েছেন জানিয়ে সভাপতি বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই দিকেই আমাদের মূল ফোকাস থাকবে। সেজন্য এখন অনেক উদ্যোগ নিয়েছি এবং বাস্তবায়ন করছি।

[৬] ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে নিহক হয়েছেন ১ হাজার ১৩৫ জন এবং পঙ্গু হয়েছেন প্রায় ১ হাজার শ্রমিক।

 

  • সর্বশেষ