শিরোনাম
◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ, লঙ্কানদের হাতে আছে ৭ উইকেট

রাহুল রাজ: [২] ক্যান্ডি টেস্টে বাংলাদেশকে শক্ত হাতে পাল্টা জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারীদের ৫৪১ রানের জবাবে লঙ্কানরা তৃতীয় দিন শেষে ৭৩ ওভার ব্যাট করে ২২৯ রানে ৩ উইকেট হারিয়েছে।

[৩]অধিনায়ক দিমুথ করুণারত্নে ৮৫ ও ডি সিলভা ২৬ রানে অপরাজিত আছেন।

[৪]এর আগে বাংলাদেশ শান্ত ও মমিনুলেন সেঞ্চুরি ও তামিম এবং লিটনের অর্ধশত রানে ভর করে ১৭৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রানে ইনিংস ঘোষনা করে।

[৫]শুক্রবার লাহিরু থিরিমান্নের সঙ্গে ১১৪ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন করুণারত্নে। এই বাঁহাতি ব্যাটসম্যান একপ্রান্ত ধরে রেখে খেললেও ওশাডা ফার্নান্ডো (২০) ও অ্যাঞ্জেলো ম্যাথুজের (২৫) কাছ থেকে সহায়তা পাননি। ১৯০ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।

[৬]তবে করুণারত্নে লঙ্কানদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দিন শেষ হওয়ার আগে তাইজুল ইসলামের এলবিডাব্লিউর আবেদনে আম্পায়ার তাকে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান। ইনিংসের শুরু আর দিনের শেষে দুইবার আম্পায়ারের আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে সফল তিনি। ৮৫ রানে অপরাজিত করুণারত্নে, তার সঙ্গী ধনঞ্জয়া ডি সিলভা খেলছিলেন ২৬ রানে। ৩ উইকেটে ২২৯ রান করার পথে তাদের অবিচ্ছিন্ন জুটি ৩৯ রানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়