শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৩৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ ঘণ্টা বিদ্যুৎবিহীন ১৫ হাজার গ্রাহক, প্রকৌশলী গেলেন রেস্ট হাউজে!

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের ভূঞাপুরে রমজানের মধ্যেও ২২ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন ১৫ হাজার গ্রাহক। বুধবার (২১ এপ্রিল) রাত ৯টা থেকে বৃহস্পতিবার বিকাল ৬টা পর্যন্ত যমুনা ফিডারে বিদ্যুৎ পায়নি গ্রাহকরা। ফলে গরমের মধ্যে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছে রোজাদাররা। তবে কখন নাগাদ বিদ্যুৎ মিলবে তাও সঠিকভাবে বলতে পারছে না কর্তৃপক্ষ।

জানা যায়, বুধবার রাত ৯টার দিকে ঝড়-বৃষ্টি হওয়ায় ডালপালা পড়ে লাইনে সমস্যা হয়েছে। রাতেই উপজেলার কিছু অংশ বিদ্যুৎ সংযোগ পায়। তবে ভূঞাপুর গ্রিডের যমুনা ফিডারে রাত পেরিয়ে দিন গড়িয়ে গেলেও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি। ফলে দুর্ভোগ পোহাচ্ছে গ্রাহকরা। কখন নাগাদ বিদ্যুৎ পাওয়া যাবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

গ্রাহকদের অন্ধকারে রেখে বুধবার রাতেই ভূঞাপুর থেকে নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঁইয়া রেস্টের জন্য চলে যান টাঙ্গাইল রেস্ট হাউজে। পরে সকাল ৯টার দিকে যে গাড়ি দিয়ে লাইনের মেরামত কাজ চলছিল সে গাড়ির ড্রাইভার আনোয়ার হোসেন গাড়ি নিয়ে চলে যান টাঙ্গাইল রেস্ট হাউজে। উদ্দেশ্য নির্বাহী প্রকৌশলীকে অফিসে নিয়ে আসা। ফলে লাইন মেরামতের কাজ বন্ধ থাকে দুই ঘণ্টা। নির্বাহী প্রকৌশলীদের স্টেশনে অবস্থান করার কথা থাকলেও তিনি থাকেন না।

গ্রাহকদের অভিযোগ, লাইনের কাজ বন্ধ রেখে নির্বাহী প্রকৌশলীকে গাড়ি দিয়ে নিয়ে আসা সত্যিই অমানবিক। রমজানে ২২ ঘণ্টা পেরিয়ে গেছে আমরা বিদ্যুৎ পাইনি। রোজার মধ্যে এটা খুবই কষ্টদায়ক। কখন বিদ্যুৎ পাবো তাও বলতে পারছে না কর্তৃপক্ষ।

এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, গাড়ি দিয়ে আমার যাতায়াতের জন্য মেরামত বন্ধ থাকেনি। যতো দ্রুত সম্ভব বিদ্যুৎ দেয়ার চেষ্টা করছি। আরটিভি

  • সর্বশেষ