শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাসের রাজত্বের অবসান চাই: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দানবের হাত থেকে মুক্তির উপায় খুঁজতে, বর্তমান ত্রাসের রাজত্বের অবসান ঘটাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

[৩] মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সকলেই ব্যর্থ হয়েছে। ৫০ বছরে ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে যা অর্জন ছিল তার সবকিছু বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে। এখন প্রয়োজন জাতিকে ঐক্যবদ্ধ করা।

[৪] করোনা মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করতে এবং জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বিদ্যমান মডেল পরিবর্তন করে নতুন কৌশলগত পরিকল্পনার আহবান জানান আ স ম আবদুর রব।

[৫] তিনি বলেন, (১) করোনা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ ও মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণ (২) স্থানীয় সরকারের নেতৃত্বে জনগণকে সম্পৃক্তকরণ (৩) দারিদ্র্য সীমার নিচে থাকা পাঁচ কোটি জনগণকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসহ কর্মসংস্থানের ব্যবস্থাকরণ (৪) স্থানীয় থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে জাতীয় ঐক্য তৈরি এবং (৫) হার্ড ইমিউনিটি অর্জনের লক্ষ্যে ভ্যাকসিনের বিকল্প উৎসের সন্ধানসহ জাতীয় পর্যায়ে ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ গ্রহণ।

[৬] আলোচনায সভায় বদিউল আলম মজুমদার বলেন, ‘স্থানীয় সমস্যা স্থানীয় পর্যায়ে সমাধান করাই হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাজ। আমাদের সংবিধানে স্থানীয় সরকার প্রশ্নে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা স্বাধীনতার পর কখনও বাস্তবায়ন করা হয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়