শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর বালিয়াকান্দি ওজনে কারচুরি ও স্বাস্থ্য বিধি না মানায় আড়ৎদারসহ ১১জনকে ২৪ হাজার টাকা জরিমানা

‌মো.ইউসুফ মিয়া : [২] বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।

[৩] অভিযানে পেঁয়াজের আড়ৎদাররা ওজনে কারচুরি করার ৪ আড়তদারকে ২২ হাজার টাকা জরিমানা করেন।

[৪] এছাড়াও বালিয়াকান্দি বাজারে স্বাস্থ্য বিধি লঙ্গন করায় ও লকডাউন অমান্য করায় ৭জনকে ২হাজার ১শত টাকা জরিমানা করা হয়।

[৫] উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, সোনাপুর পিঁয়াজ বাজারে কৃষকের কাছ থেকে প্রতি মণে ২-৩ কেজি পিঁয়াজ বেশি নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৪জন আড়তদারকে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] বালিয়াকান্দি বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ৭জনকে ২ হাজার ১শত টাকা জরিমানা করা হয়। অন্যান্য সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রতিটি বাজার এলাকায় মাইকিং করা হয়েছে। এ সময় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় তিনি লকডাউন কার্যকর করতে জনসাধারণকে সচেতনতামুলক বক্তৃতা করেন।

[৭] মোবাইল কোর্ট প‌রিচালনায় সহযোগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের একটি বি‌শেষ টিম। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়