শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা রোগীর চাপ কমে এসেছে বললেন, অধ্যাপক ডা. খলিলুর রহমান

শাহীন খন্দকার: [২] ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান আরও বলেন, আইসিইউ ইউনিটসহ ৩০০ যশ্যার করোনা ইউনিটি চালু করা হয়েছে। সেণ্ট্রাল অক্সিজেন থাকায় রোগীদের কোন সমস্যা হচ্ছে না। তবে অক্সিজেনের মাত্রাটা একটু বেশী লাগলেও কোন ঘাটতি নেই।

[৩] সোহ্রাওয়ার্দী হাসপাতালের পরিচালক আরো বলেন, চলমান লকডাউনে রোগীদের সুবিধার্থে টেলিমেডিসিনের ব্যাবস্থা চালু করা হয়েছে । তবে বিগত দিনের ন্যায় আমাদের হাসপাতালে করোনা রোগীর তেমন চাপ নেই। তবে যারা হাসপাতালে মারা গেছেন তাদের মধ্যে সবাই বাসায় দীর্ঘ ১৬ থেকে ১৮ দিন চিকিৎসা নিয়ে এর পরে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন । তিনি বলেন, আইসিইউতে কোন বেড খালি নেই ।

[৪] ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, গত দুইদিন ধরে করোনা রোগীর কোন চাপ নেই। যারা ভর্তি আছেন তাদের মধ্যে সবাই সুস্থ্য হয়ে উঠছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ বলেন, করোনা ইউনিটে বৃহস্পতিবার ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ২ শত ১৯ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৬ শত ৫৮ জন।

[৫] তিনি বলেন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৮ শত ৬৪ জন। বর্তমানে ভর্তি আছেন ১৮০ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন।

[৬] এদিকে রাজধানীর উত্তরায় কুয়েত-বাংলাদশে মৈত্রী সরকারি হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদরে ভীড় বাড়ছে। হাসপাতালটিতে ইনটেনসিভ করনারি কেয়ার ইউনেিট (আইসসিইিউ) কোনো শয্যা ফাঁকা নেই।

[৭] হাসপাতালটিতে করোনা পরীক্ষা যেমন বেড়েছে তেমনি টিকা নেওয়ার সংখ্যা। হাসপাতালটিতে র্পযাপ্ত পরিমাণ অক্সিজেন লিলিন্ডারের ব্যবস্থা থাকলেও,তা ব্যবহারের জন্য অবকাঠামোর অভাব রয়েছে। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে অনেক রোগী র্ভতি না হতে পেরে অন্য জায়গায় ছুটছনে।

[৮] উত্তরা ১০ নম্বর বালুর মাঠের অধিবাসী আলী (৬১) করােনাভাইরাসারের নমুনা দেওয়ার জন্য দুপুরে কুয়েত-বাংলাদশে মৈত্রী হাসপাতালে আসনে। কিন্তু নিরিয়াল না পাওয়ায় নমুনা দিতে পারেনি তিনি। দুপুর গড়িয়ে যাওয়ার পরে তিনি সিরিয়াল পেলেন আগামীকালের । রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের সেবা আগের চেয়ে ভালো। রোগীদরে পুিষ্টকর খাবার দেয়া হয়। রান্নাঘরও পরষ্কিার-পরচ্ছিন্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়