শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নূরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মান্না

মনিরুল ইসলাম: [২] ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নূর তার লাইভে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করেননি। দেশের মানুষের সকল সাংবিধানিক অধিকার হরণ করে মুখে ইসলামী মূল্যবোধের কথা বলা বেমানান।

[৩] বুধবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি মান্না।

[৪] তিনি বলেন, ইসলাম ক্ষমার ধর্ম, মানবতার ধর্ম, উদারতার ধর্ম, ইনসাফের ধর্ম। বর্তমান সরকার এবং ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটছে না। অন্তত এই সংযমের মাসে তাদের কাছ থেকে অনেক বেশি উদারতা, মানবতা, ইনসাফ কাম্য ছিল।

[৫] মান্না বলেন, করোনার এই বিভীষিকাময় পরিস্থিতিতেও সরকার হিংসাত্মক রাজনীতির আশ্রয় নিয়েছে। যেখানে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই অতিমারীর মোকাবিলা করার কথা, সেখানে তারা ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আকতার হোসেনসহ ছাত্র অধিকার পরিষদের অনেককে গ্রেফতার করেছে।

[৬] তিনি বলেন, সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। তিনি আকতার হোসেনের মুক্তি দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়