শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধাওয়ানকে ছাড়িয়ে লঙ্কায় সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন তামিম

মাহিন সরকার : [২] দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। ৫২ বলে তামিম তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৯ তম হাফসেঞ্চুরি। এর মাধ্যমে সফরকারী দলের ওপেনার হিসেবে শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি ফিফটি করার রেকর্ড গড়েছেন তামিম ইকবাল।

[৩] পাল্লেকেলের সবুজ উইকেটে শুরুর সময়টা চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই সাইফ হাসানের উইকেট হারায় সফরকারীরা। বাম-ডান কম্বিনেশন মেনে সাদমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন সাইফ। কিন্তু বিশ্ব ফার্নান্দোর বলে পুরোপুরি পরাস্ত হন ডানহাতি এই ব্যাটসম্যান। এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন রানের খাতা খোলবার আগেই। যদিও শুরুতে আম্পায়ার নটআউট দিয়েছিলেন। পরে রিভিউ নেওয়াতেই সাফল্য মেলে শ্রীলঙ্কার।

[৪] অবশ্য শুরু থেকে লঙ্কান বোলারদের দারুণ লেন্থ বিপদ ফেলার চেষ্টা করেছে বাংলাদেশকে। সেটি সামলেই শুরুর ওভারে দুটি চার মেরে সূচনা করেন তামিম। এর পর ওয়ানডে মেজাজে খেলে তামিমই এগিয়ে নেন দলকে। ৫২ বলে ১০ বাউন্ডারিতে ফিফটি তুলে নেন তামিম।

[৫] শ্রীলঙ্কার মাটিতে টেস্টে টাইগার ওপেনারের এটি চতুর্থ ফিফটি। যা কোন সফরকারী দলের ওপেনারের লঙ্কানদের মাটিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল শেখর ধাওয়ানের। তিনটি ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। এছাড়াও সমান তিনটি করে ফিফটি আছে ভারতের আরেক ওপেনার লোকেশ রাহুল ও বাংলাদেশের আরেক ওপেনার সৌম্য সরকারের।

  • সর্বশেষ