শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নামি-দামি বিভিন্ন ব্রান্ডের ১৬৬টি মোবাইলসহ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানী কলাবাগান থানা এলাকা থেকে বিপুল পরিমান চোরাই মোবাইলসহ চোরাচালানকারী চক্রের ১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতের নাম- মাহামুদুল হাসান মিঠু (৩২)।

[৩] মঙ্গলবার কলাবাগানের হাতিরপুলের ফ্রী স্কুল স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] বুধবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতের কাছ থেকে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ১৬৬টি এন্ড্রয়েড স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাহামুদুল হাসান মিঠু র‌্যাবকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে স্বল্প মূল্যে মোবাইলফোন ক্রয় করে অবৈধভাবে চোরাই পথে দেশে নিয়ে আসতেন। পরে মোবাইল ফোনগুলো বিভিন্ন নামিদামি দোকান ও শো-রুমসহ খোলা বাজারে বিক্রি করতেন। তিনি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা-বেঁচার সঙ্গে জড়িত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়