শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:০৫ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিল আহমেদ: পেটে ক্ষুধা থাকলে লকডাউন সত্যি মানতে পারবে মানুষ?

শাকিল আহমেদ: জীবিকার চেয়ে জীবন বাঁচানো জরুরি ; তাই লকডাউন বাড়ানোই দরকার। কিন্তু পেটে ক্ষুধা থাকলে লকডাউন সত্যি মানতে পারবে মানুষ? তারা যদি না মানেন, আমি-আপনি নিরাপদ থাকবো? দেশে দিন আনে দিন খান এমন মানুষের সংখ্যা ১ কোটি ৬ লাখ। এর সঙ্গে বন্ধ দোকানপাট শপিং মল-সহ অনানুষ্ঠানিক সেবা খাতে ২ কোটি ৩৭ লাখ মানুষ রয়েছেন, লকডাউনে এসব বন্ধ থাকায় জীবিকার আঘাত তারা কতোদূর সইতে পারবেন। সরকার ৩৬ লাখ পরিবার অর্থাত কোটি খানেক অতিদরিদ্র মানুষের জন্য পরিবার প্রতি আড়াই হাজার টাকা করে দেবে। ভালো। কিন্তু যথেষ্ট কি?

আর কলকারখানা খোলা থাকছে নতুন ধান ওঠার মৌসুম শুরু হচ্ছে, এতেও রক্ষা পেয়ে যাবেন আরও কোটি দেড়েক মানুষ। কিন্তু টানা করোনায় বিপর্যস্ত অর্থনীতির পর কোটি দেড়েক দুয়েক মানুষ আসলে সকল সহায়তার বাইরে রয়ে যাবেন। তারা আমার আপনার চারপাশেই রয়েছে। চাইলেই আমরা জীবনের সেরা কাজটি এখন করতে পারি। দোকান বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন দিয়ে দিতে পারি, বেতন দিয়ে দিতে পারি পরিবহন শ্রমিকদের। বাসা ভাড়া অর্ধেক বা মওকুফ করতে পারি। পুই শাক কিনে বিরাট দাম না করতে পারি। স্থানীয় কাউন্সিলর মেম্বার সামাজিক সংগঠনগুলোকে উৎসাহ দিতে পারি করোনা সুরক্ষা রেখে তারা যেন খাদ্য সহায়তার উদ্যোগ নেন। কারণ করোনার শিক্ষা এটাই, সবাই মিলে না বাঁচলে আমরা কেউ রক্ষা পাব না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়