শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিয়ার খেতাব বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

[৩] সোমবার সচিবালয় ক্লিনিকে করোনা ভাইরাস প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর তিনি একথা জানান।

[৪] বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে আপডেট তদন্ত কমিটি বলবে। এখন যেহেতু করোনা ভাইরাসের কারণে সব বন্ধ আছে, আমি ঠিক জানি না তাদের অগ্রগতি কী।

[৫] দুই মাস সময় ছিল, এখনও এক মাসের মতো বাকি আছে। প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।

[৬] জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। জামুকার সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সংসদ সদস্য শাজাহান খান ও মো. রশিদুল আলম।

  • সর্বশেষ