শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মাসের মধ্যে সুনামগঞ্জের হাওরগুলোর ধান কাটা শেষ হবে, বিভাগীয় কমিশনার

জাকারিয়া হোসেন : [২] সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেছেন, করোনার মাঝে ও সামাজিক দূরত্ব বজায় রেখে হাওরের ধান কাটার শ্রমিকের কোন সংকট নেই। তিনশতাধিক কম্পাইন্ড হারভেস্ট্রার ধান কাটার মেশিন সুনামগঞ্জের হাওর গুলোতে ধান কাটতেছে ।

[৩] এছাড়া স্থানীয় ও বাইরের জেলার ৩ লাখ শ্রমিক গভীর হাওর এলাকায় ধান কাটতেছেন। প্রাকৃতিক র্দুযোগ না হলে চলতি মাসের মধ্যে হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ হয়ে যাবে। গেল দুই বছর যাবৎ কৃষকরা উৎপাদিত ফসলের নায্য মুল্য পাচ্ছেন। একারণে উচ্চ ফলন শীল জাতের ধানের আবাদ বেশি হচ্ছে। সরকার ও প্রশাসন হাওরের ধান কাটায় সব সময় কৃষকের পাশে রয়েছেন।

[৪] সোমবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সেলিমগঞ্জ বাজারের পার্শ্ববর্তী পাকনার হাওরে উচ্চ ফলনশীল জাতের ধানা কাটার উদ্ধোধন শেষে সাংবাদিকদের সামনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়