শিরোনাম
◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি বৈঠকে বসছেন হেফাজত নেতারা

ডেস্ক নিউজ: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের গ্রেফতারের পর অনলাইনে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সংগঠনটির নেতারা।

রোববার (১৮ এপ্রিল) ইফতার শেষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক হাটহাজারী মাদরাসার এক হেফাজত নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে এটা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

সূত্র জানায়, মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর থেকে হেফাজতের ওপর চড়াও হয়েছে সরকার। প্রথমে কর্মীদের, পরে স্থানীয় থেকে মধ্যম সারির নেতাদের এবং সর্বশেষ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করছে সরকার। এ পরিস্থিতিতে দলের করণীয় কী হতে পারে, তা নিয়ে আলোচনা হবে। হেফাজত কি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে নাকি সমঝোতার মাধ্যমে সাম্প্রতিক সময়ের ধকল সামলাবেন, সেসব বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, রোববার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ