শিরোনাম
◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিয়ানে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ৬

সুজন কৈরী : রাজধানীর মোহাম্মদপুর ও মতিঝিল এবং ফতুল্লা এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-১০।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, শনিবার ব্যাটালিয়নের একটি দল মোহাম্মদপুরের পাবনা হাউজিং গলি এলাকায় অভিযান চালিয়ে ৪৮ পুরিয়া হেরোইনসহ সাব্বির হোসেন (১৯) নামের একজনকে আট করে। এ সময় তার কাছ থেকে ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

একই দিন র‌্যাব- ১০ এর অপর দল নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন ইসদাইর চানমারী এলাকায় দুটি পৃথক অভিযান চালায়। এ সময় ৪৩ পুড়িয়া হেরোইন ও ১৩৬ গ্রাম গাঁজাসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা হলেন- হারুন (৩২), খোকন (২৫), আব্বাস (৩০) ও জাকির হোসেন (২৭)। মাদক ছাড়াও তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬০০টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে রোববার রাতে র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর মতিঝিল রেল কলোনী এলাকায় অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ পারভেজ (৩০) নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে মোহাম্মদপুর, ফতুল্লা ও মতিঝিলসহ ঢাকা ও নারায়নগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়