শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:৫৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ দেখাটা হলো না কবরী চাচির সঙ্গে

শরীফ শাওন: [২] নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, প্রায় ৭ মাস আগে চাচি (কবরী) আমাকে ফোন দিয়েছিলেন। একাধিকবার কথা হয়েছে। ফোনে তিনি বলেছিলেন, শামীম বাসায় আসো, তোমার সঙ্গে কথা আছে। আমি বলেছিলাম, চাচি আসবো।

[৩] শামীম ওসমান জানান, সেদিন অনেক কথা হয়েছিলো আমাদের মধ্যে। তবে দেখা করার কথা দিয়ে রাখতে পারিনি। কোভিডের কারণে তার বাসায় যাওয়া হয়নি। তাই শেষ দাখাটাও হলোনা চাচির সঙ্গে।

[৪] তিনি বলেন, চাচির অসুস্থতা শুনে নামাজে ওনার জন্য দোয়া করেছি। মৃত্যুর পর আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবরী চাচিকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।

[৫] এসময়, বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

  • সর্বশেষ