শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্ডিয়ানাপোলিস শহরে হামলার মূল কারণ তদন্ত করছে এফবিআই

রাকিবুল রিফাত: [২] বৃহস্পতিবার এক বন্দুকধারীর হামলায় মার্কিন শহরটিতে ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। বিষয়টি উদঘাটনে স্থানীয় প্রশাসন ও এফবিআই এক সাথে কাজ করছে। হামলার মূল উদ্দেশ্য বের করতে কাজ করছে তারা। দি গার্ডিয়ান

[৩] এরই মধ্যে হামলাকারী ১৯ বছর বয়সী ব্রেন্ডন স্কট হোলকে শনাক্ত করেছে পুলিশ। একটি সংবাদ সম্মেলনে ইন্ডিয়ানাপোলিসের উপপুলিশ প্রধান ক্রেগ ম্যাককার্ট বলেছেন, হোল ফেডেক্সের প্রাক্তন কর্মচারী যিনি সর্বশেষে ২০২০ সালে সেখানে কাজ করেছিলেন। ক্রেগ ম্যাককার্ট জানান সেখানকার শ্রমিকদের সাথে তার সম্পর্ক রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

[৪] শুক্রবার রাতে হামলায় নিহতদের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যাদের মধ্যে চারজন ভারতের শিখ সম্প্রাদয়ের আর বাকি লোকগুলো এশিয়ান আমেরিকার কমিউনিটির। বিগত সময়ে বেশ কয়েকটি অস্ত্র হামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন দেশে অস্ত্রহামলা মহামারির মত আকার ধারণ করেছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়