শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনামুক্ত হলেন মেহের আফরোজ চুমকি

আনিস তপন: [২] নভেল করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

[৩] কোভিড-১৯ আক্রান্তের পর ১৫ দিন হোম আইসোলেশনে থাকার পর তিনি করোনামুক্ত হলেন।

[৪] শনিবার দুপুরে করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মেহের আফরোজ চুমকি এই প্রতিবেদককে বলেন, গত ২৯ মার্চ জাতীয় সংসদ ভবন এলকায় স্থাপিত মেডিকেলক্যাম্পে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। দুই দিন পর নমুনার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু পরদিন ৩০ মার্চ থেকেই গায়ে জ্বর ও শ্বাস-প্রশ্বাসে সামান্য সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের স্বরণাপন্ন হয়ে সেদিন থেকেই হোম আইসোলেশসহ প্রয়োজনীয় চিকিৎসা নেয়া শুরু করেন সাবেক এই প্রতিমন্ত্রী।

[৫] এর পর গত ১৫ এপ্রিল পুনরায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে ১৭ এপ্রিল শনিবার রিপোর্টে করোনামুক্ত বলে উল্লেখ করা হয়।

[৬] গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরুর দিনে নিজে টিকা নিয়ে কালীগঞ্জ উপজেলাব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চুমকি।

[৭] মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসন থেকে টানা চার বার নির্বাচিত সংসদ সদস্য।

  • সর্বশেষ