শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দুরকানীতে এবার ঠুনকো অযুহাতে বিষ প্রয়োগে কবুতর হত্যা

তাওসিফ এন আকবর: [২] পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির ছানা নিধনের জের কাটতে না কাটতেই বীজতলায় বিষ প্রয়োগে কবুতর হত্যার অভিযোগ উঠেছে।

[৩] শুক্রবার বিকালে উপজেলার পাড়েরহাটের চর বারৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন নামের এক কৃষক তার ধানবীজ তলার বীজ কবুতর ও পাখিতে খেয়ে ফেলায় চালের সাথে বিষ মিশিয়ে ওই ক্ষেতে প্রয়োগ করেন। ফলে একই গ্রামের ওয়াদুদ শেখের ছেলে ফেরদৌস শেখের পালিত ১১টি কবুতর বিষ মেশানো চাল খেয়ে মারা যায়।আরও তিনটি কবুতর বিষাক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

[৫] এছাড়াও বিষক্রিয়ায় আক্রান্ত মা কবুতরের বাচ্চাদের খাবার খাওয়ানোর পরে আরো ১২টি কবুতর ছানা মারা গেছে। বাসায় পড়ে আছে ফোটার অপেক্ষায় থাকা ১৪ টি ডিম।

[৬] এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার বীজ তলায় বপনকৃত ধানবীজ কবুতর ও পাখি খেয়ে সব সাবার করে দিয়েছে।তাই বীজ তলায় চালের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন যে কবুতর মারা গিয়েছে তাতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা যে সিদ্ধান্ত দিবে তা আমি মেনে নিতে রাজি আছি।

[৭] ক্ষতিগ্রস্থ কবুতরের মালিক ফেরদৌস শেখ বলেন, আমার কবুতরগুলো খুঁজে না পেয়ে মাঠে গিয়ে জাহাঙ্গীর হোসেনের বীজ তলায় মৃত অবস্থায় দেখতে পাই। যার ফলে কবুতরের ৭জোড়া ডিম ও ৬ জোড়া বাচ্চা নষ্ট হয়েছে। স্থানীয়রা বিষয়টি মিমাংসা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়