শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী’র মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

শরীফ শাওন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সারাহ বেগম কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম পথপ্রদর্শক ও প্রাজ্ঞজন।

[৩] উপাচার্য আরও বলেন, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। দেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তিনি অনন্য অবদান রেখেছেন।

[৪] চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য সবার প্রিয় এই অভিনেত্রী স্মরণীয় হয়ে থাকবেন জানিয়ে বলেন, তাঁর অসাধারণ অভিনয় ও মূল্যবোধ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের গভীরভাবে অনুপ্রাণিত ও উজ্জীবিত করবে। এছাড়াও
এই খ্যাতিমান অভিনেত্রী সাবেক সংসদ সদস্য হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও অসাধারণ অবদান রেখেছেন।

[৫] শনিবার শোকবার্তায় ড. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

[৬] কবরী শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়