শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের ২০ বছর পর এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন ডেভিড-ক্লেয়ার দম্পতি

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ এই দম্পতির ১২ বছরের একটি ছেলে আছে। তারপরও তারা এখনো একই বিছানা শেয়ার করছেন না। পাছে সম্পর্ক তিক্ততায় না গড়ায় এই ভয়ে। সান

[৩] ডেভিড দমকল কর্মী। তার স্ত্রী ক্লেয়ার বার্ক ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের প্রশাসক। ২০১৩ সালে বিয়ের পর তারা ব্রাটফোর্ডে পৃথক বাড়িতেই থাকছেন। এভাবে কেটে গেছে দুই দশক।

[৪] ৪৮ বছর বয়সে ডেভিড প্রমোশন পেয়েছেন। এই দম্পতি ওয়েস্ট ইয়র্কসের ওয়েদারবি’তে অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

[৫] ৫৪ বছরের ক্লেয়ার বলছেন মনে হচ্ছে আমাদের মধ্যে সম্পূর্ণ নতুন সম্পর্ক হতে যাচ্ছে। আমরা খুবই সুখী এবং এক সঙ্গে না থাকার কোনো কারণও দেখছি না।

[৬] ক্লেয়ার আরো বলেন পৃথক থেকেছি আমরা অধিকাংশ দম্পতির যুক্তি বা ভুলগুলো এড়িয়ে চলতে। আমি কখনো বিরক্তিকর স্ত্রী হতে চাইনি। বরং অনেক ধৈর্যশীল থেকে আমি খুশি। আমাদের জীবন মহান।

[৭] ক্লেয়ার বলেন, আমাদের কোনো আক্ষেপ নেই। এতদিন পৃথক থেকে বরং পরবর্তী জীবনে সঠিক সিদ্ধান্তই নিচ্ছি।

[৮] মাঝে মাঝে  ক্লেয়ার অবাক হন, ভাবেন কুড়িটা বছর ডেভিডের কৌতুককর কাজে কেনো সে বিরক্ত বোধ করেননি, এর একটি হচ্ছে মেঝের ওপর ডেভিডের আন্ডারপ্যান্ট ফেলে রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়