শিরোনাম
◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনায় জমি বিরোধে সাবেক ইউপি সদস্য খুন

সুস্থির সরকার: [২] জেলার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক সাবেক ইউপি সদস্যকে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

[৩] নিহত রুবেল মিয়া আসমা ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন। তিনি কৈলাটি গ্রামের সামছুদ্দিনের ছেলে।

[৪] এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রুবেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তারই চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহজাহানদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

[৫] রুবেল মিয়া বৃহস্পতিবার ইফতারের পর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তারই চাচাতো ভাইয়েরা তার পথরোধ করে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

[৬] স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তদন্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযানে নেমেছে । ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রয়েছে।

[৭] এ ঘটনায় বারহাট্টা থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়