শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০২:৪৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনা প্রত্যাহার করলেও আফগানিস্তানের প্রতি সমর্থন থাকবে: বাইডেন

অনলাইন ডেস্ক : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও দেশটিকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই সমর্থন কোনোভাবেই সামরিক হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে এক বক্তৃতায় তিনি বলেন, ‘এখন সময় এসেছে দীর্ঘতম যুদ্ধটি বন্ধ করার।’

বৃহস্পতিবার এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বাইডেন বলেন, আফগানিস্তানে আমাদের সামরিক উপস্থিতি প্রসারিত বা প্রসারিত করার চক্র আমরা অব্যাহত রাখতে পারি না। আমরা আফগানিস্তানে সামরিকভাবে জড়িত থাকব না। তবে আমাদের কূটনৈতিক ও মানবিক কাজ অব্যাহত থাকবে। আমরা আফগানিস্তান সরকারকে সমর্থন অব্যাহত রাখব। বাংলাদেশ প্রতিদিন

প্রতিবেদনে আরো বলা হয়, এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ও সাড়ে ৯ হাজার ন্যাটো আফগান মিশনে অংশ নিয়েছে। তবে মার্কিন সেনার সংখ্যা ওঠানামা করছে এবং মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বর্তমানে সেখানে সাড়ে তিন হাজারের মতো সেনা রয়েছে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়