শিরোনাম
◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলেজ শিক্ষকের হাত কাটা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৪

সৌরভ ঘোষ:[২] কুড়িগ্রামে কলেজ শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান মিন্টুর নৃশংসভাবে হাত কাটার ঘটনায় মামলার প্রধান আসামী মো: বাধনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] বুধবার রাত ২ টার দিকে ঢাকার দক্ষিনখান এলাকার একটি বাসা থেকে মামলার প্রধান আসামী মো: বাঁধন (৩০) ও মো: রশিদ মিয়া (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের তথ্যমতে আরেক আসামী মাজহারুল ইসলাম মনোয়ার (৩০) কে বুধবার ভোররাতে কুড়িগ্রামের কাঠালবাড়ী থেকে গ্রেফতার করা হয়।এর আগে মামলার আসামী আল-আমিন আহমেদ শুভ (২৬)কে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামীসহ অন্য আসামীদের গ্রেফতার করে পুলিশ।

[৪] বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। তিনি বলেন, প্রধান আসামী বাধনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

[৫] গত ১৬ মার্চ দুপুরে কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর ডান হাতের কব্জি কেটে নেয়াসহ তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা।

[৬] এ ঘটনায় ১৮ মার্চ মিন্টু বাবা আলতাফ হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। মিন্টু বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ