শিরোনাম
◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে করোনা সংক্রমণ রোধে কঠোর আইন শৃঙ্খলাবাহিনী

আবুল কাশেম :[২] সিলেটে করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটে নগরীর বেশির ভাগ এলাকা লোক শুন্য। বুধবার (১৪ এপ্রিল) থেকে দ্বিতীয় দফায় ১৩ দফা নির্দেশনার এই বিধিনিষেধ শুরু হয়েছে।

[৩] নগর ঘুরে দেখা যায়, সকাল থেকেই লকডাউনে (বিধি-নিষেধ) রাস্তায় বেরোলেই কি কারণে বের হয়েছেন তা পুলিশ জানতে চাইছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাইভেটকার, মাইক্রোবাস থামিয়ে জানতে চাইছে কি কারণে বা কি কাজে বের হয়েছেন। যথাযথ কারণ বলতে পারলেই যাতায়াত করতে দিচ্ছে পুলিশ।করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে আবার শুরু হয়েছে বিধি-নিষেধের লকডাউন।

[৪] এই লকডাউনে শিল্প-কলকারখানা, ব্যাংক ও জরুরি সেবা ছাড়া অফিস-গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। চলাচলে বিধি-নিষেধ মানতে বাধ্য করতে মাঠে রয়েছেন সিভিল প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়