শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত সাবেক আইন মন্ত্রী মতিন খসরু মারা গেছেন

আবুল বাশার নুরু: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। বুধবার বিকালে তার মৃত্যু ঘোষণা করে চিকিৎসকরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার জুনিয়র (সহকারী আইনজীবী)ও ভাগ্নে তাসলিম আহমেদ খান।

[৩] মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

[৪] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিন খসরু কুমিল্লা-৫ আসনে পাঁচবারের সংসদ সদস্য। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।

[৫] ১৯৭৮ সালে কুমিল্লা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন আব্দুল মতিন খসরু। পরে ১৯৮২ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন।

[৬] তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।

[৭ ]বুধবার বিকেলে আবদুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মহিন জানান, বৃহস্পতিবার সকালে হাইকোর্টে আবদুল মতিন খসরুর প্রথম জানাজা হবে। এর পর তাকে কুমিল্লার বুড়িচং উপজেলায় নেওয়া হবে।

[৮] বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে এবং তার নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়