শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে কঠোরভাবে চলছে লকডাউন, অভিযানে ৮ জনকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি: [২] বুধবার সকাল থেকে শহরের একমাত্র সিএনজি চালিত অটোরিকশা ও বিপণিবিতানগুলো বন্ধ ছিল। মানুষের জটলা ছিল কম। শহরের তবলছড়ি, বনরূপা, রির্জাভবাজার ও কলেজ গেইট ঘুরে একই চিত্র দেখা গেছে। তবে কোথাও কোথাও কিছু মানুষের অযথা বাহিরে বসে আড্ডার দৃশ্যও চোখে পড়েছে।

[৩] জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে আরও একটি মোবাইল কোর্ট মাঠে কাজ করে। এসময় দোকানে মূল্য তালিকা না থাকা, পণ্যের বাড়তি দাম আদায় ও মাস্ক পরিধান না করায় আটজনকে সাত হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

[৪] সকালে লকডাউন ও রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় শহরের তবলছড়ি, বনরূপা, রির্জাভবাজার ও কলেজ গেইট কাঁচা বাজার ও মুদি দোকানগুলো পরিদর্শন করেন এবং একই সাথে কোনো পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে কিনা সেটিও মনিটরিং করেন।

[৫] জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙামাটির মানুষ বেশ সচেতন এবং সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে বরাবরই সহায়তা করেন। আশা করছি, আগামী দিনগুলোতেও জনগণ এভাবেই আমাদের পাশে থাকবে।

[৬]এসময় অরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ ও নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়