শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনার চাটমোহরে চলছে হাজার বছরের ঐতিহ্যবাহি চড়ক পূজা

কালাম আজাদ : [২] পাবনার চাটমোহরে বড়াল নদের তীরে বোঁথর গ্রামে গতকাল মঙ্গলবার থেকে শুরু হলো তিনদিন ব্যাপী হাজার বছরের ঐতিহ্যবাহি চড়ক পূজা। করোনা পরিস্থিতির কারণে মেলা বন্ধ রেখে স্বল্প পরিসরে শুধুমাত্র পূজার আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।

[৩] পাট ঠাকুরের পাটে ধুপ দেয়ার পর সোমবার মন্দিরে মহাদেব এর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানকিতা।

[৪] গতকাল সকালে দীঘির পানি থেকে চড়ক গাছ তোলা হয়। ১৩ হাত দৈর্ঘ্যরে শাল গাছটি চড়ক নামে পরিচিত। এরপর মনোবাসনা পূরণের আশায় সেই গাছে দুধ, তেল, চিনি ঢালেন ভক্ত, অনুসারী ও পূন্যার্থীরা।

[৫] হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ হিসেবে হাজার বছর ধরে চলে আসা এই মেলা সার্বজনীন উৎসবে পরিণত হয়। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলা থেকেও ভক্ত অনুসারীরা আসেন পূজা দিতে। কিন্তু এবছর করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে উৎসবের চিত্র পাল্টে গেছে। মেলা বন্ধ রেখে স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে পুন্যার্থীরা পুজার আনুষ্ঠানিকতায় যোগ দেন। আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পড়া নিশ্চিত করে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে আগামী ১৫ এপ্রিল। করোনার কারণে গতবছর চড়ক পূজার আয়োজন বন্ধ ছিল।

[৬] চাটমোহর বোথর মহাদেব মন্দির কমিটির সভাপতি ধীরেন দত্ত জানান, মহামারি করোনার কালীন সময়ে তারা স্বাস্থ্যবিধি মেনেই সুষ্ঠভাবে পূঁজার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছেন। ভক্তরাও আসছেন তাদের পূঁজা দিতে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়