শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারি অবসানের অনেক বাকি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তাহমীদ রহমান: [২] ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এক সংবাদ সম্মেলনে দাবি করেন, জনস্বাস্থ্য সুরক্ষার প্রমাণিত নিয়মগুলো অনুসরণ করা গেলে এই মহামারি কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আল জাজিরা

[৩] করোনা সংক্রান্ত ডব্লিউএইচও টিম লিডার মারিয়া ভান কেরকোভ ওই সংবাদ সম্মেলনে জানান মহামারি খুব বেশি পরিমাণে বাড়ছে। গত সপ্তাহে আক্রান্ত বেড়েছে নয় শতাংশ। আর বিগত টানা সাত সপ্তাহ ধরে আক্রান্তের পরিমাণ বাড়ছে। একই সময়ে মৃত্যু বেড়েছে পাঁচ শতাংশ।

[৪] আমাদের আশাবাদী হওয়ার বহু কারণ রয়েছে। এই বছরের প্রথম দুই মাসে আক্রান্ত এবং মৃত্যুর পরিমাণ কমে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই ভাইরাস এবং এর ভ্যারিয়েন্টগুলো থামানো সম্ভব।

[৫] টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, আমরাও সমাজ এবং অর্থনীতি পুনরায় খোলা দেখতে চাই। দেখতে চাই ভ্রমণ ও বাণিজ্য আবারও সচল হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বহু দেশে নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো উপচে পড়ছে আর মানুষ মারা যাচ্ছে এগুলো সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব। সম্পাদনা : রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়