শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মোরেলগঞ্জে নৌকার প্রার্থীর ওপর হামলার ঘটনায় বিদ্রোহী প্রার্থীসহ ১৮ জনের নামে মামলা

শেখ সাইফুল :[২] বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের হামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

[৩] রোববার দিবাগত রাত পৌনে ১০টায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বাদশা বাদি হয়ে মামলাটি করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দলের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানকে। এ ছাড়া আরও ১৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত রয়েছেন ২৮-৩০জন।

[৪] মামলায় বলা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের সময় বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে বর্তমান চেয়ারম্যান ও স্থগিত থাকা নির্বাচনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশার ওপর হামলা করে। হামলাকারিরা চেয়ারম্যান ও চালের ডিলারের নিকট থেকে ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয় এবং চাল নিতে আসা অনেক নারীকেও মারপিট করে।

[৫] প্রসঙ্গত, রোববার বেলা ১২টার দিকে জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকেরা নৌকার প্রার্থী ওপর হামলা চালায়। এতে নৌকার প্রার্থীসহ ২০ জন আহত হন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়