শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপজলের অমি বনি কথাচিত্রের চলচ্চিত্র নির্মাণ আপাতত বন্ধ

ইমরুল শাহেদ: কম বাজেটের ছবি দিয়ে সক্রিয় ডিপজলের অমি বনি কথাচিত্র হঠাৎ করেই থেমে গেছে। ইতোমধ্যে এই ব্যানারটি থেকে অমানুষ হলো মানুষ, যেমন জামাই তেমন বউ এবং বাংলার হারকিউলিস নামে তিনটি ছবির কাজ শেষ হয়েছে। এসব ছবি কোথায় মুক্তি পাবে সেটা ব্যানারটি এখনো ঠিক করেনি বলে জানা গেছে।

এই তিনটি ছবিই নির্মাণ করেছেন পরিচালক মনতাজুর রহমান আকবর। এর আগে মনতাজুর রহমান আকবর মোহনা টিভির জন্য নির্মাণ করেন আয়না নামে একটি ছবি। ডিপজল ইতোপূর্বে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দরকার হলে তিনি ছবিগুলো টেলিভিশনে চালাবেন।’ কম বাজেটের এসব ছবি শুরু করার আগে ডিপজল চাইছিলেন বড় বাজেটের ছবি বানাতে। এজন্য পরিচালক এফআই মানিককে দিয়ে দুটি চিত্রনাট্যও ঠিক করেন।

সেগুলো লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। কিন্তু সেগুলো পাশে ঠেলে তিনি ২০ বা ২৫ লাখ টাকায় কিভাবে ছবি বানানো যায় সেদিকে ধাবিত হন। মনতাজুর রহমান আকবর বলেন, ‘আপাতত সব কাজ বন্ধ। নতুন কোনো ছবি হচ্ছে না। যা হবার ঈদের পরে।’ প্রশ্ন হচ্ছে, চরিত্রায়নের মাধ্যমে ডিপজল এক সময় জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছিলেন।

সেটা এখন ম্লান হয়ে এসেছে। আগে দেখা যেত ডিপজল এফডিসির ভিতর দিয়ে যখন হেঁটে যেতেন তখন তার পেছনে থাকত ছোটখাট একটা মিছিল। কিন্তু পরিচালক সমিতির নির্বাচনের দিন দেখা গেল তিনি ক্যান্টিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তার আশপাশে কাউকে দেখা গেল না।

ডিপজলের আগামী দিনগুলো কেমন হবে বলা যাচ্ছে না। তবে একজন নির্মাতা বলেন, ‘ডিপজলকে আগের ফর্মে আসতে হলে মূলধারার চলচ্চিত্রের সঙ্গেই তাকে সম্পৃক্ত হতে হবে।’ অন্যদিকে শাপলা মিডিয়ার একশ’ ছবির কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। পরিচালক সমিতির নির্বাচনোত্তর ৭ এপ্রিল থেকে চলমান ছবিগুলোর কাজ শুরু হবে। কিন্তু কোভিড মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কবে নাগাদ আবার কাজ শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি ছবিগুলোর তত্ত¡াবধায়ক শাহীন সুমন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়