শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৭:১৪ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিশোধের ম্যাচে টটেনহ্যামকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে নিজের মাঠে টটেনহ্যামের কাছে হেরেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তারা প্রতিশোধ নিলো টটেনের মাঠে জিতেই। ঘুরে দাঁড়ানো এই জয়ে শীর্ষ চারের লড়াইয়েও নিজেদের এগিয়ে নিল অনেকটা।
[৩] রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। গত অক্টোবরে আসরে প্রথম দেখায় ইউনাইটেডের মাঠে ৬-১ গোলে জিতেছিল টটেনহ্যাম।
[৪] এদিন প্রথমার্ধে সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে একে একে গোল এনে দেন ফ্রেদ, এডিনসন কাভানি ও ম্যাসন গ্রিনউড। লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত রইল ওল্ড ট্রাফোর্ডের দলটি।
[৫] ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইউনাইটেড। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে শীর্ষে। ৩১ ম্যাচে ৪৯ পয়েন্টে নিয়ে হোসে মরিনহোর টটেনহ্যাম আছে সপ্তম স্থানে। - দ্য সান/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়