শিরোনাম
◈ বাংলাদেশের ভেতরে স্থলমাইন পুঁতছে কারা? সীমান্তবাসীর আতঙ্ক বাড়ছে ◈ মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায় ◈ আয়ের চেয়ে ৩২ গুণ বেশি খরচ বিটিভির ◈ ‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি  ◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন ◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: মানুষ সাম্প্রদায়িক হয় কন্টেন্টের স্পর্শে

শেখ আদনান ফাহাদ: খ্রিস্টানদের প্রতিষ্ঠিত সবকিছুর মান ভালো। স্কুল, হাসপাতাল সব। আমার ছেলে খ্রিস্টানদের স্কুলে (ওয়াইডব্লিউসিএ) পড়ে। সেইন্ট জোসেফ আমার টার্গেট। অসাম্প্রদায়িক প্রতিষ্ঠানও বলা যায়, পড়ালেখার মান দুর্দান্ত। হিন্দুদের ইস্কন বা মুসলমানদের মাদ্রাসা জীবনেও এই লেভেলে পৌঁছতে পারবে না। ভারতে হিন্দু সাম্প্রদায়িকদের আরএসএস নামের সংগঠন আছে। ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হিন্দু মহাসভার উত্তরাধিকার বহন করছে। আরএসএস থেকে মানুষ বের হয় না, বের হয় সাম্প্রদায়িক হিন্দু। ইংরেজি মিডিয়ামে পড়েও বড় বড় জঙ্গি তৈরি হচ্ছে। মাদ্রাসা থেকেও তৈরি হচ্ছে। তুলনামূলক কম সাম্প্রদায়িক মানুষ তৈরি করে আসছে বাংলা মিডিয়ামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কিন্তু সচিব, এমপি, মন্ত্রীদের সন্তানরা এসব স্কুলে পড়ে না।

ইংরেজি মিডিয়ামে পড়ে। দিন দিন মাদ্রাসার সংখ্যা বাড়ছে। ইংরেজি মিডিয়ামের মাদ্রাসাও আছে। মাদ্রাসাগুলো জামায়াতের দখলে চলে যাচ্ছে। থানায় মেশিনগান বসিয়ে কিংবা আর্মি দিয়ে গুলি করে জঙ্গি মারা যাবে। কিন্তু ভালো মানুষ তৈরি করতে হলে ভালো স্কুল দরকার। আমাদের সবার কি আত্মজিজ্ঞাসা দরকার না? নিজেকেই আয়নার সামনে দাঁড় করানো দরকার কি না? ইংরেজি, আরবি, উর্দু, সংস্কৃত জানা জঙ্গি আমাদের দরকার আছে কিনা?  সবাই নিজেকে জিজ্ঞেস করুন।  ভাষা জঙ্গি, সাম্প্রদায়িক তৈরি করে না। মানুষ সাম্প্রদায়িক হয় কন্টেন্টের স্পর্শে। মিউজিক, ফিল্ম, ভালো বই সৃষ্টি না হলে, সঠিক পাঠ্যপুস্তক না থাকলে, ভালো মানুষ তৈরি হবে  না নিশ্চিত। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়