শিরোনাম
◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো ◈ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু প্রথম দিনেই দীর্ঘ লাইন, কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের উচ্ছ্বাস ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য: অভিযোগ জামায়াতের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগী সেজে গাড়ি ছিনতাই, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন কলে ময়মনসিংহ থেকে ছিনতাই হওয়া ব্যক্তিগত গাড়ি রাজধানী থেকে উদ্ধার করেছে পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শুক্রবার রাত পৌণে ১০টায় আনোয়ার হোসেন নামের একজন গাজীপুরের শ্রীপুরের মাওনা থেকে ফোন করে জানান, তার ঢাকা মেট্রো গ ৩১-০১১৬ নম্বরের সাদা রঙের টয়োটা প্রিমিও ব্যক্তিগত গাড়িটি তার ছেলে ভাড়ায় চালায়। বিকেলে একজন মুমুর্ষূ রোগী ও তার দুজন আত্মীয়সহ তিন জন যাত্রী নিয়ে মাওনা থেকে তার ছেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে ভাড়ায় রওনা দিয়েছিলো। কিন্তু ময়মনসিংহ মেডিক্যালে পৌঁছার পর গাড়ীর যাত্রীরা জানান, তাদের রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিক্যালে রেফার করা হয়েছে। তখন তার ছেলে তাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে ময়মনসিংহের ভালুকার হাজিপাড়ার বাইপাসের কাছে রোগী সেজে থাকা যাত্রী ও তার সহযোগীরা তার ছেলেকে গাড়ি থামাতে বাধ্য করে তারপর মারধর করে মুখে স্কচটেপ পেঁচিয়ে হাত পা বেঁধে রাস্তার পাশে নির্জন স্থানে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে এক পথচারী তার ছেলেকে খুঁজে পায় এবং তার ফোন থেকে কলারকে ফোন করে ঘটনা জানান।

[৪] ৯৯৯ তাৎক্ষনিক ময়মনসিংহের ভালুকা থানা এবং ময়মনসিংহ পুলিশ কন্ট্রোল রুমে ঘটনা জানিয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে ময়মনসিংহের বিভিন্ন থানার পুলিশ তৎপর হয় কিন্তু গাড়িটি খুঁজে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে কলার তার গাড়ীতে লাগানো জিপিএস সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে গাড়ির লোকেশন জানতে পেরে ৯৯৯ কে জানান, গাড়িটি ইতোমধ্যে ঢাকায় প্রবেশ করেছে এবং মিরপুর রূপনগর এলাকায় ঘোরাঘুরি করছে। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে রূপনগর থানা পুলিশের একটি দল কলারের সাথে যোগাযোগ করে তার দেয়া লোকশন অনুযায়ী গাড়ীটিকে খুঁজতে থাকে। কিন্তু চতুর ছিনতাইকারীরা ক্রমাগত তাদের অবস্থান পরিবর্তন করছিলো।

[৫] পরে রূপনগর থানার এসআই মাসুদ ৯৯৯ কে জানান, দীর্ঘ চেষ্টার পর মিরপুর শাহআলী বাগের, বৌবাজার, বটতলায় একটি সরু গলিতে রাস্তার পাশে পার্ক করা পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়েছে। পুলিশের তৎপরতা টের পেয়ে ছিনতাইকারীরা গাড়িটি ফেলে পালিয়ে গেছে। গাড়ী উদ্ধারের স্থানটি মিরপুর থানা এলাকা হওয়ায় গাড়িটি মিরপুর থানায় হস্তান্তর করে তাদের মাধ্যমে মালিকের কাছে বুঝিয়ে দেয়া হবে। ছিনতাইকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।

[৬] এরপর রোববার সকালে ৯৯৯ থেকে গাড়ীর মালিককে ফোন করা হলে তিনি জানান, গাড়িটি তিনি বুঝে পেয়েছেন। গাড়ি উদ্ধার তৎপরতা সমন্বয় করার জন্য ৯৯৯ কে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়