শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১০:২২ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪২ বছর পর সক্রিয় সেন্ট ভিনসেন্টের লা সৌফ্রিয়ারে আগ্নেয়গিরি

তাহমীদ রহমান: [২] ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশ সেইন্ট ভিনসেন্টের পরিস্থিতি বিবেচনা করে আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রালফ গঞ্জালভেস।

[৩] দেশটির জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ইতোমধ্যে আশপাশের এলাকা থেকে ১৬ হাজারেরও বেশি মানুষকে দ্বীপের অপর প্রান্তে সরিয়ে নেওয়া হয়েছে।

[৪] চার দশকেরও বেশি সময় পর গত বৃহস্পতবার প্রথম অগ্ন্যুৎপাতের লক্ষণ দেখা দেয়। এদিন সন্ধ্যার দিকে আগ্নেয় পর্বতের জ্বালামুখের চারপাশে লাভার স্তর দেখতে পান প্রত্যক্ষদর্শীরা।

[৫] ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগ জানিয়েছে, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ৬ কিলোমিটার উঁচু পর্যন্ত কালো ধোঁয়া ও ছাইয়ের স্তম্ভ পৌঁছেছে।

[৬] বৃহস্পতিবার আগ্ন্যুৎপাতের লক্ষণ দেখা যাওয়ার পর সেদিনই পর্বতের আশপাশের এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী রালফ গঞ্জালভেস।

[৭] ল্যাভার্ন কিং নামের এক স্বেচ্ছাসেবক বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আকস্মিক এই অগ্ন্যুৎপাতের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার মানুষজন। রেড জোন থেকে মানুষদের সরিয়ে নেওয়া এখনো অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়