শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দরিয়ানগর সৈকতে ভেসে এলো বিশালাকায় মরা তিমি!

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের দরিয়ানগর সমুদ্রসৈকত এবার ভেসে এলো বিশাল আকৃতির একটি মরা তিমি। ধারণা করা হচ্ছে এই তিমির ওজন হবে দুই টনেরও বেশি। বাংলানিউজ২৪

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের দিকে কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়নের (এপিবিএন) অদূরে সৈকতে স্থানীয় লোকজন মরা তিমিটি দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বাংলানিউজকে জানান, দুপুরের দিকে তিমিটি দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হতে থাকে।

দেখেই বোঝা যাচ্ছে বিশাল আকৃতির এই ওজনও কয়েক টন হবে।

স্থানীয় লোকজনের ভাষ্য, বড় ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে এটির মারা যেতে পারে। যোগ করেন সোহেল রানা।

বিশেষজ্ঞরা সরেজমিনে পরিদর্শন শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তবে তাৎক্ষণিক এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়