শিরোনাম
◈ নতুন বিধিমালা: খাদ্য ব্যবসায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লাইসেন্স বাধ্যতামূলক ◈ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ◈ রূপপুরের রুশ নাগরিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ট্রাকচালকের সহকারী ◈ ৮ প্রকল্পে একনেকের সবুজ সংকেত, ব্যয় ১৪ হাজার কোটি টাকা ◈ বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ ◈ এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল ◈ বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি, ভ্রমণ সুবিধা এখনো সীমিত ◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নারায়ণগঞ্জের সকল থানায় মেশিনগান পাহারা

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের থানাগুলোয় এই এলএমজি স্থাপনের চিত্র দেখা যায়।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিলেটের পর এবার নারায়ণগঞ্জের সকল থানায় বসানো হলো লাইট মেশিনগান (এলএমজি)। সেই সঙ্গে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিন সিলেটেও নিরাপত্তা জোরদারে এলএমজি স্থাপন করা হয়েছ। সিলেট মহানগরী ও জেলার থানাগুলোয় লাইট মেশিনগান (এলএমজি) বসানোর পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিলেটের কর্মকর্তারা বলছেন, এই জেলার সবকটি থানাতেই নিরাপত্তা চৌকি বসানোর কাজ চলছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা হামলার আশঙ্কায় প্রতিটি থানায় ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আরটিভি নিউজ

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, সম্প্রতি এক ভার্চুয়াল মিটিংয়ে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় নিরাপত্তার স্বার্থে এমন প্রস্তুতি নেওয়া হয়েছে। যেহেতু, দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা হয়েছে, সে বিবেচনায় নিরাপত্তার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, জেলার ১১টি থানাতেই এধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ বলছে, মূলত চারদিকে বালির বস্তা দিয়ে বাংকারের মতো করে এসব চৌকি স্থাপন করা হচ্ছে যার ভেতরে মেশিনগান সহ দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য অবস্থান করছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জায়গায় থানাসহ সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হেফাজত ইসলামসহ ধর্মভিত্তিক কিছু দলের বিরোধিতার জের ধরে সহিংসতার সময় সরকারি নানা স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানেও হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউন কার্যকর করা নিয়েও নানা জায়গায় সংঘর্ষ হয়েছে এবং এর মধ্যে ফরিদপুরের সালথায় সরকারি অফিসে হামলা হয়েছে। মূলত এসব নানা ঘটনার পর পুলিশ প্রশাসনে নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনার খবর স্থানীয় গণমাধ্যমে আসছিলো। তবে সিলেটের এই এলএমজি চৌকির সাথে তার কোন সম্পর্ক রয়েছে কি-না সেটি নিয়ে পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়