শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ১২:২৩ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুল হকের লাইভ লাইভ খেলায় ক্ষুব্ধ আলেম সমাজ!

ডেস্ক রিপোর্ট : হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ফেসবুক লাইভ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকে। অনেকে আবার মামুনুল হকের ফেসবুক লাইভের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তেমনি একজন শফকত হোসাইন চাটগামী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি ফেসবুক পোস্টে লেখেন, 'হুজুর! দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন, এসব আর ভালো লাগে না!'

তার ফেসবুক পোস্টটি হুবহু ধরে হলো:-

হুজুর! দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন, এসব আর ভাল লাগে না!
#শফকত হোসাইন চাটগামী
এবার নিজেই প্রকাশ করে দিলেন, আমেনা তৈয়বা প্রথম স্ত্রী আর জান্নাত আরা ঝর্ণা ২য় স্ত্রী। ভাইরাল ভিডিও আর ছবিগুলো ২য় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার।
তার মানে কোন কোন অতি ভক্তরা যে বোরকার রং, বাথরুমে কেন ভিডিও রেকর্ড, ছাত্রলীগ নেতার স্ত্রীর ছবি বলে ফেসবুক মাতিয়েছিল আজ সবার মুখে চুনকালি লাগিয়ে দিলেন!
তাছাড়া কল রেকর্ডগুলো নিয়েও ভক্তদের নানা লেখালেখি এক প্রকার মাটি করে দিলেন তিনি। কল রেকর্ডগুলোও তার নিজের। এটি ফাঁস করার কারণে প্রাইভেসি নষ্ট করার অপরাধে মামলা করবেন তিনি। এসব কথা আজকের লাইভেই স্বীকার করেছেন হুজুর!!!
#আমরা বলছিলাম, কল রেকর্ড বানানো, তিনি বললেন এগুলো তার নিজস্ব বিষয়, ফাঁস কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তার মানে ফাঁস হওয়া কল রেকর্ডগুলো সত্য।
আমরা বলেছিলাম, নীল বোরকাওয়ালী পতিতা বা ছাত্রলীগ নেতার বউ! তিনি বললেন, তার স্ত্রীর ছবি যারা ফাঁস করেছে তাদের বিরুদ্ধেও মামলা করবেন। কালো বোরকা বলেন আর নীল বোরকা বলেন মহিলা একজনই।
তবে পরিস্থিতির কারণে ২য় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার নাম না বলে প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা বলেছিল। রিসোর্টের বালামেও আমেনা তৈয়বা লিখেন। মোটামোটি আমরা যা বলছিলাম সেগুলো নাকচ করে হুজুর ৭১ টিভির গুলোই আজকের লাইভে স্বীকার করে নিলেন, তাই নয় কি!!
আসলে এই মুহুর্তে আপনি যত কম কথা বলেন ততই নিরাপদ। নিজেও বাচুন আলেম ওলামার ইজ্জতও আর জলাঞ্জলি দিয়েন না প্লীজ!!"

  • সর্বশেষ
  • জনপ্রিয়