শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের ইসলামী আন্দোলন সভাপতি মুফতি মহিবুল্লাহ গ্রেফতার

সোহাগ হাসান : [২] শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতি মহিবুল্লাহ কে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] বুধবার ভোররাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামের নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিবুলাহ (৫০) ওই গ্রামের মোঃ রহমতুল্লাহর ছেলে।

[৪] জেলা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম জানান, ২০১৫ সালের ১০ অক্টোবর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে কামারখন্দ উপজেলার নয়াচালা গ্রামের ভাজন আলী শেখের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩০)এর কাছ থেকে ছয় লাখ তিয়াত্তর হাজার টাকা গ্রহণ করেন মহিবুল্লাহ।

[৫] পরবর্তীতে সে চাকুরী দিতে ব্যর্থ হলে মহিবুল্লাহর নিকট থেকে টাকা ফেরত চায় আলমগীর হোসেন।

[৬] তিনি টাকা ফেরতের নিমিত্তে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার একটি চেক প্রদান করেন। একই বছরের ২৪ ডিসেম্বর তিন লাখ চল্লিশ হাজার টাকা সে আলমগীরকে ফেরত দেন এবং চেকের পেছনে অবশিষ্ট টাকার কথা লিখে দেন।

[৭] এরপর থেকে তার কাছে টাকা চায়তে গেলে নানা তালবাহানা, সময়ক্ষেপণ ও প্রাণনাশের হুমকি-ধামকি দেন মহিবুল্লাহ। এ ঘটনায় মঙ্গলবার রাতে আলমগীর হোসেন বাদী হয়ে প্রতারণার অভিযোগে এনে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ