শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধনীদের বসবাসের সংখ্যায় বিশ্বের তৃতীয় ভারত

সুমাইয়া ঐশী: [২]আয়ের দিক থেকে এশিয়ার বিলিওনিয়াররা পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রকে ।

[৩] ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ভারতে বর্তমানে ১৪০ জন ধনী ব্যক্তি আছেন। সবমিলিয়ে এশিয়া প্যাসিফিকে আছেন ১ হাজার ১৪৯ জন বিলিওনিয়ার। ফোর্বস

[৪] এদিকে, এশিয়ায় শুধুমাত্র ধনীদের দ্বারা আয়কৃত অর্থের পরিমাণ ৪.৭ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, অ্যাপল, ফেসবুকের মতো জায়ান্ট কোম্পানিগুলোর প্রতিষ্ঠাতাদের আবাসস্থল যুক্তরাষ্ট্রে হলেও সেখানে বিলিয়নেয়ারদের আয় ৪.৪ ট্রিলিয়ন ডলার।

[৫] বিশ্বের অন্যান্য শহরের তুলনায় চীনের বেইজিংয়ে সবচেয়ে বেশি সংখ্যক ধনীর বাস। শহরটিতে ১০০ জন ধনকুবের বসবাস করেন। গত বছরই ৩৩ জন নতুন করে এই শহরে বসবাস শুরু করেছেন। বিবিসি

[৬] এক্ষেত্রে নিউইয়র্ক খুব অল্পের জন্য বেইজিংকে টপকানোর সুযোগ হাতছাড়া করেছে। যুক্তরাষ্ট্রের এই শহরে বাস করেন ৯৯ জন ধনী ব্যক্তি।

[৭] করোনা মহামারির মধ্যেও বিশ্বব্যাপী প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তাদের সম্পদ রাতারাতি বৃদ্ধি পেয়েছে। এতে ধনীর তালিকায় যুক্ত হয়েছে বহু নতুন মুখ। এই সময়ে শুধু চীনেই ২১০ জন নতুন ধনীর আবির্ভাব হয়েছে। সবমিলিয়ে এখন চীনে ৬৯৮ জন বিলিয়নেয়ার আছেন। তবে ৭২৪ জন ধনীকে নিয়ে এখনও শীর্ষ স্থান দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র। বিজনেস ইনসাইডার

[৮] বেইজিংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়িমিং। তার মোট সম্পদের পরিমাণ এখন দ্বিগুণ হয়ে ৩৫.৬ বিলিয়ন ডলারে এসে পৌঁছেছে। অন্যদিকে, নিউ ইয়র্কের শীর্ষ ধনী এবং সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের মোট সম্পদ ৫৯ বিলিয়ন ডলার। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়