শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় বাঘের আক্রমণে মৌয়াল আহত

ডেস্ক রিপোর্ট: প‌শ্চিম সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জে বা‌ঘের আক্রম‌ণে এক মৌয়াল আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি শ্যামনগর উপ‌জেলার কৈখালী ইউ‌নিয়‌নের মৃত গোলাম রব্বানীর ছেলে মোঃ রেজাউল ইসলাম (২৫)। কালের কণ্ঠ

বৃহস্পতিবার (৮এপ্রিল) সকালে পশ্চিম সুন্দরবনের কাচিকাটা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রেজাউ‌লের চাচাত ভাই খোকন জানায়, কৈখালী ষ্টেশন থে‌কে ক‌ফিলউদ্দীন মধুর পাশ নি‌য়ে সুন্দরব‌নে মধু সংগ্রহ কর‌তে যায়। তার সঙ্গে যায় রেজাউল। আজ সকাল ১০ টার দি‌কে সুন্দরব‌নের কা‌চিকাটা এলাকায় মধু সংগ্রহ করার সময় হঠাৎ একটি বাঘ রেজাউলের উপর আক্রমণ ক‌রে। এ সময় অপর সঙ্গীরা হাকডাক কর‌লে বাঘ রেজাউল‌কে ছে‌ড়ে দি‌য়ে চ‌লে যায়।

বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. মোবারক হো‌সেন ব‌লেন, বিষয়টি শুনেছি তবে তার পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ জানায়নি। তাকে উদ্ধার করে লোকলয়ে আনা হ‌চ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়