শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের আরো দেড় লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

রাশিদুল ইসলাম : [২] কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্যে দেওয়া ইইউ’এর সহায়তার পরিমান প্রায় ১৫ মিলিয়ন বাংলাদেশি টাকা। গত সপ্তাহে ইইউ ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ৫ লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। এ সহায়তা ২৭ হাজার ৫শ রোহিঙ্গার সরাসরি সাহায্য হিসেবে কাজে লাগবে।

[৩] গত তিন বছর ধরে কক্সবাজারের ওই ক্যাম্পে এসব রোহিঙ্গা শরণার্থী বাস করে আসলেও অগ্নিকাণ্ডে তাদের সর্বশান্ত হতে হয়েছে। ইইউ’র এ বাড়তি সাহায্য তাদের প্রয়োজনীয় সহায়তা মেটাবে।

[৪] বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিকে ইইউ সহায়তা হিসেবে তৈরি খাবার, হাইজিন কিটস, পানির বালতিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে।

[৫] গত ২২ মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০ জন মারা যায়। ক্ষতিগ্রস্ত হয় ৫০ হাজার মানুষ। ১০ হাজার ঘর পুড়ে যায়।

[৬] অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় রোহিঙ্গাদের শিক্ষা কেন্দ্র, মসজিদ ও হাসপাতাল।

[৭] প্রতিবছর বিশ্বে ১২০ মিলিয়ন মানুষকে ইইউ এধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রেসবিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়