শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে মিয়ানমার দূতাবাসে ঢুকতে পারছেন না রাষ্ট্রদূত কিয়াও জর মিন

তাহমীদ রহমান: [২] মিন বলেন, মিয়ানমারের দূতাবাসের কর্মীদের ভবন ছাড়তে নির্দেশ দিয়েছেন এবং তিনি আর দেশটির প্রতিনিধি নয় বলে তাকে জানানো হয়েছে। বিবিসি

[৩] এ ঘটনাকে জর মিন লন্ডনের মধ্যে এক ধরণের অভ্যুত্থান বলে বর্ণনা করেন। তিনি বলেন, এ ধরণের অভ্যুত্থান সংঘটিত হতে পারে না।

[৪] একটি ছবিতে দেখা গেছে লন্ডনের মেফেয়ার এলাকায় মিয়ানমারের দূতাবাসের সামনে মিন দাঁড়িয়ে আছেন এবং মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলছেন।

[৫] এদিকে লন্ডনে বসবাসকারী বার্মিজ কমিউনিটির লোকজন দূতাবাসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করছেন।

[৬] গত মার্চে অং সান সু চির মুক্তি দাবি করেছিলেন কিয়াও জর মিন। তিনি বলেন, মিয়ানমার বিভক্ত হয়ে আছে এবং গৃহযুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, তার মন্তব্য দেশদ্রোহিতা নয়। তিনি মধ্যবর্তী অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেন মিন।

[৭] উপ-রাষ্ট্রদূত চিট উইনকে লন্ডনের কূটনীতিকের দায়িত্ব নিতে বলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

[৮] বিবিসিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, কূটনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতের বর্তমান অবস্থা পরিষ্কারভাবে জানার চেষ্টা করছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়