শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভ কামাল: হেফাজত আসার আগে বাংলাদেশের হুজুরদের কেউ এভাবে গালি দেওয়ার সাহস পায়নি

শুভ কামাল: আগে বাংলাদেশে মিছিল, হরতাল, ভাঙচুর ইত্যাদিতে টোকাইদের ব্যবহার করা হতো। টোকাইদের পঞ্চাশ টাকা দিলে তারাই পিকেটিং করতো। এখন টোকাইয়ের যুগ নেই। এখন আছে বিশেষ এক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকেরা। এতে তাদের রাজনৈতিক ফায়দা হচ্ছে ঠিকই, কিন্তু তাদের সম্মানটা কোথায় গিয়ে ঠেকছে? আমি নিজেই কোনোদিন ভাবিনি হুজুরদের নিয়ে এভাবে লিখবো, এতো ঘেন্না আসবে তাদের কাজ কামের প্রতি। এখন লোকে তাদের চিনে পেছন দিকের যোদ্ধা বলে, হোটেলবাজ বলে। কিন্তু মানুষের যে এই নেগেটিভ মনোভাব বাড়ছে দিন দিন, এর জন্য কারা দায়ী?

অন্য যেকোনো রাজনৈতিক দলের গুন্ডাপান্ডাদের মতো কাজ করলে, ভাঙচুর করলে, জনগণের ক্ষতি করলে লোকে তো তাদের সেই হিসাবেই দেখবে। সম্মানের জায়গাটা থাকবে কীভাবে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তারা পাচ্ছেন রেলের জমি, পাচ্ছেন উট, কিন্তু বিনিময়ে দিয়ে দিচ্ছেন নিজেদের সম্মান। একদিকে প্রাণও যাচ্ছে, সম্মানও যাচ্ছে। কিন্তু এতে লাভ হচ্ছে কাদের? তাদের নেতাদের। নেতারা কিন্তু ঠিকই এই সময়ে হোটেলবাজি করছে যখন তারা জীবন দিচ্ছে রাস্তায়।

হেফাজত আসার আগে বাংলাদেশের হুজুরদের কেউ এভাবে গালি দেওয়ার সাহস পায়নি। গালি দেওয়ার টপিকই পায়নি। যখন তারা ধর্মকে ব্যবসার মূলধন হিসেবে ব্যবহার শুরু করলো তখন থেকেই পতনের শুরু, যেভাবে আগাচ্ছে, একসময় হয়তো হুজুর আর পাড়ার মাস্তানের কোনো তফাৎই থাকবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়