শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১১:০৬ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জয় করলো জবির ২ শিক্ষার্থী

জবি প্রতিনিধি: [২] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পেয়েছেন নেপাল এসএ গেমসে স্বর্ণপদকজয়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজান আক্তার প্রিয়া। একই আসরে জবির আরেক শিক্ষার্থী নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন।

[৩] বুধবার (৭ এপ্রিল) বান্দরবান জেলা জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত নারীদের ৫৫ কেজি কুমিতে সেনাবাহিনীর হয়ে মারজান আক্তার প্রিয়া ও আনসার বাহিনীর হয়ে পুরুষদের ৬৭ কেজি কুমিতে জর্জিস আনোয়ার নাইম স্বর্ণপদক অর্জন করেন।

[৪] স্বর্ণপদকজয়ী মারজান আক্তার প্রিয়া বলেন, স্বর্ণপদক পেয়ে আমি অত্যন্ত খুশি। এর আগে আমি এসএ গেমসে স্বর্ণপদক পেয়েছিলাম। পড়ালেখার পাশাপাশি কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ অনেকটা চ্যালেঞ্জিং। যারা আমাকে সাপোর্ট দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।

[৫] জর্জিস আনোয়ার নাইম বলেন, আমি প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে আমি ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে স্বর্ণপদক পেয়েছিলাম। আজকে স্বর্ণপদক প্রাপ্তিতে আমি জসিম সেন্সি, রমজান সেন্সি, সোলায়মান সেন্সি, মুন সেন্সি, আমার সকল টিম মেম্বার, পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলের কাছে সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ।

[৬] এদিকে মারজান ও জর্জিস নাইমের স্বর্ণপদক জয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রিয়া ও নাইমদের মতো দেশ সেরা কারাতের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা হাতে নিয়েছি। তাদের সবরকম সহযোগিতায় আমরা পাশে থাকব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়