শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ টিম বাংলাদেশে আসছে ১৭ এপ্রিল

রাহুল রাজ: [২] করোনাভাইরাসের নতুন ঢেউ ও দেশে লকডাউন চলায় পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও বিসিবির বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, দেরিতে হলেও পাকিস্তানের যুবারা আসছে বাংলাদেশে।

[৩] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ওখান থেকে সোজা সিলেটে চলে যাবে পাকিস্তান।

[৪] ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত তিন দিনের কোয়ারেন্টিন শেষ করে ২১ ও ২২ এপ্রিল প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে পাকিস্তান। ২৩ এপ্রিল চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।

[৫] এই ম্যাচের সঙ্গে প্রথম তিন ওয়ানডে হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরের দুই ওয়ানডের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ৯ মে সিরিজ শেষে পরদিন বাংলাদেশ ছাড়বে পাকিস্তানের যুবারা।

 

  • সর্বশেষ