শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিবি নেতা মোর্শেদ আলী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কন্ট্রোল কমিশনের সদস্য মোর্শেদ আলী (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বাংলানিউজ২৪

বুধবার (৭ এপ্রিল) ভোরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী চলতি বছরের ২৬ মার্চ সকালে ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে বারডেম হাসপাতালের এইচডিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

কমরেড মোর্শেদ আলী কৈশরেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কমিউনিস্ট রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৬ সালের ৬ দফা, ’৬৯ সালের গণঅভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলন, শ্রমিক ও কৃষক আন্দোলনে অংশ নিয়েছেন ও তা সংগঠিত করেছেন। শ্রমিক ও কৃষক আন্দোলনে তার ভূমিকা অগ্রগণ্য। মুক্তিযুদ্ধের পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগরে কমিউনিস্ট পার্টির মুখ্য নেতা হিসেবে পার্টি ও গণসংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

  • সর্বশেষ