শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:১১ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তসলিমা নাসরিন: মামুনুল হক প্রেম নয়, দুটি নারীর সঙ্গে  প্রতারণা করছে

তসলিমা নাসরিন: ভেবেছিলাম মামুনুল হক প্রেমিকা নিয়ে প্রমোদ বিহারে গেছে, যেতেই পারে, প্রেম সেক্স করা কোনও অন্যায় নয়। আসলে লোকটি প্রেম নয়, দুটি মহিলার সঙ্গে  প্রতারণা করছে। কিছু ফোনালাপে প্রমাণ পাওয়া গেলো যে সে তার স্ত্রী আমিনা বা রাবেয়াকে  ধোঁকা দিচ্ছে  এবং ঝর্ণার অসহায়তার সুযোগে ঝর্ণাকে , যাকে সে আল্লাহর কসম কেটে বলেছে যে বিয়ে করেছে, আসলে যাকে সে বিয়ে করেনি,  নেহাত  যৌনদাসী হিসেবে  ব্যবহার করছে। এতো ভয়ংকর নারীবিদ্বেষী লোক নারীর সঙ্গে প্রেম করে না, নারীকে নিজের বীর্য ফেলার ডাস্টবিন হিসেবে ব্যবহার করে। দুই রমণীই   কিন্তু তাকে আপনি  সম্বোধন করে। দুজনই তাকে প্রভু মানে।

হেফাজতি নেতাদের মধ্যে ফোনালাপ, স্ত্রীর সঙ্গে মামুনুলের ফোনালাপ, ঝর্ণার সঙ্গে মামুনুলের ফোনালাপ, মামুনুলের বোনের সঙ্গে মামুনুলের স্ত্রীর ফোনালাপ, ঝর্ণার সঙ্গে তার পুত্রের ফোনালাপ, ঝর্ণার সঙ্গে কাবিননামা বিষয়ে এক ভাইয়ার ফোনালাপ, মামুনুলের সঙ্গে তৃতীয় মহিলার ফোনালাপ, মামুনুল সম্পর্কে  ঝর্ণার পুত্রের বক্তব্য ভিডিও। এগুলো শুনলেই প্রতারক মামুনুলের চরিত্র উন্মোচিত হয়। মাত্র দুটি প্রতারণার গল্প বেরোলো। এরকম কতো গল্প আছে, কে জানে।

নারী নির্যাতন, নারী হেনস্থা, নারীর সঙ্গে প্রতারণা বাংলাদেশের বদ পুরুষলোকেরা  অহরহই করে। মামুনুল যেহেতু নেতা, যেহেতু তার আদেশে লাখ পঙ্গপাল চারদিক ছাই করে দেয়, নিজেরা শুধু খুন করতে নেমে পড়ে না, নিজেরা খুন হতেও নেমে পড়ে, সেহেতু  মামুনুলের আগপাশতলা দেখা জরুরি। পঙ্গপালগুলোর জানা জরুরি- কোন নিকৃষ্ট লোকের, কোন প্রতারকের, মিথ্যুকের, কোন স্বার্থান্ধ বদ লোকের  আদেশ তারা মেনে চলে। ফেসবুক থেকে

  • সর্বশেষ