শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:২৯ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. ইমরান এইচ সরকার: আপনার আমার কষ্টার্জিত পয়সায় মামুনুলদের হেলিকপ্টার ভ্রমণ আর নারীসঙ্গের দিন শেষ হতে চলেছে ইনশাআল্লাহ

ডা. ইমরান এইচ সরকার: মামুনুল হক যে নারীকে নিয়ে রিসোর্টে গিয়েছিলো; মামুনুলের দাবি অনুযায়ী তিনি তার দ্বিতীয় স্ত্রী। এরপর কিছু প্রশ্ন [১] ভিডিওতে দেখা যায় মামুনুল বলছে তার স্ত্রীর নাম আমিনা তাইয়েবা। অন্যদিকে ওই নারী বলছেন, তার নাম জান্নাত আরা। গণমাধ্যমও নিশ্চিত করেছে তার নাম জান্নাত আরা। প্রশ্ন হলো, মামুনুল কী তার স্ত্রীর নাম জানে না, নাকি ইচ্ছা করেই মিথ্যা বললো? দেখি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা।

[২] রিসোর্টের চেকইন ফর্মে ওই নারীর নাম এন্ট্রি করা হয়েছে আমিনা তাইয়েবা নামে। কেনো এই মিথ্যার আশ্রয়? আমিনা তাইয়েবাই বা কে?

[৩] গণমাধ্যম সূত্রে জানা গেলো, আমিনা তাইয়েবা মামুনুলের নিজের স্ত্রীর নাম। আচ্ছা, এবার বুঝা যাচ্ছে মামুনুল তাহলে নেকাবের আড়ালের সুযোগ নিয়ে স্ত্রীর নামে এন্ট্রি করে অন্য নারীকে নিয়ে প্রমোদে গিয়েছিলো।

ন্যূনতম বিবেচনা শক্তি থাকলেও পরিষ্কার বুঝা যায় এই মহিলা মামুনুলের স্ত্রী নয়। এরাই আবার ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে। এমনকি আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলা এই জানোয়ার তো মনে হয় আল্লাহকে বিশ্বাসই করে না, তার মানে আল্লাহর ভয় থাকলে কি আল্লাহর নামে, কোরানের নামে এমন নির্লজ্জ মিথ্যাচার করতে পারতো? পাশাপাশি হেফাজতে ইসলাম সাংগঠনিক ভাবে মামুনুলের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে তাদের আদর্শ লাম্পট্য, তাদের আদর্শ জেনা। ইসলাম হেফাজতের নামে তারা দুশ্চরিত্র বদমাশদের হেফাজতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। ইসলামের লেবাসধারী এই জেনাকারি, ভন্ড, প্রতারকদের প্রতিহত করার সময় এসেছে। দয়া করে আল্লাহ প্রদত্ত বুদ্ধি বিবেচনা কাজে লাগান। তাদের আসল চেহারা তুলে ধরে মানুষকে সচেতন করুন। আপনার আমার কষ্টার্জিত পয়সায় তাদের হেলিকপ্টার ভ্রমণ আর নারীসঙ্গের দিন শেষ হতে চলেছে ইনশাআল্লাহ। ফেসবুক থেকে

  • সর্বশেষ